১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজার হাটে বৃক্ষ রোপণ কররেন ইউ,এন,ও

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

​পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় একটি খালের পাড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই চারা রোপণ উৎসবের আয়োজন করা হয়।

এদিন আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তানজিলা তাসনিম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন”পরিবেশের সুরক্ষা ও আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না; চারাগুলো যাতে বড় হয়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত পরিচর্যা ও যথাযথ সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”

​ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকার খালের পাড়জুড়ে এদিন বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, খালের পাড়ে এই বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে মারাত্মক ভূমিক্ষয় রোধ এবং দীর্ঘমেয়াদী পরিবেশ সংরক্ষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খালের পাড়ে গাছ লাগানোর পাশাপাশি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের চত্বরেও চারা রোপণ করেন।

​উক্ত পরিবেশবান্ধব ও সামাজিক অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:ডা. রহমত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।আরিফুল ইসলাম লাভলু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।মাঈদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।​মো. শরীফ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক।আরিফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)।মো. এরশাদুল হক, উপজেলা নাজির।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও সংহতি প্রকাশ করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. নয়ন আলী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ

অনুষ্বঠানে বক্তারা সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা বাঁচিয়ে রাখার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top