২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
রোববার (২৪ আগস্ট) ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম রাতে বরিশাল নগরীর বাংলাবাজার নিউ সার্কুলার রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঢাকার সিআইডির একটি টিম বরিশাল মেট্রেপলিটন পুলিশের সহযোগীতায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। তাকে তাৎক্ষনিক ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি মামলা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশ কমিশনার কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদির পিতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top