বগুড়া আদমীঘিতে এমপি মহিতের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মরহুম এমপি খোকার কবর জিয়ারতে বিএনপির নেতাকর্মীরা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাবেক এমপি মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকার কবর জিয়ারত করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল নেতৃত্বের বিএনপির এক ঝাঁক নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে যান।

কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- সান্তাহার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুজন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, সাবেক পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নওফেল হাসান বিপাশ, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, সাবেক ছাত্রদল নেতা আলী, মানিক, জীবন, আলমগীর, সেতু, আকাশ, হাসিব প্রমুখ।

মত বিনিময়কালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন শহর সান্তাহার। পৌর শহর একটি মডেল হিসেবে গড়ে তুলতে নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সান্তাহারকে একটি ক্লিন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top