২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কান্নার শব্দে জীবনের আশ্রয়: তজুমদ্দিনে নবজাতক কন্যা উদ্ধার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। উপজেলার তালিমুল কুরআন মডেল মাদ্রাসার গেটে ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে স্থানীয়রা কান্নার শব্দ শুনে উদ্ধার করেছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটিকে প্রথমে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

পুলিশ জানায়, নবজাতককে প্রাথমিক চিকিৎসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সবুজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সবুজ দম্পতি। আইনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শিশুটিকে তাদের জিম্মায় অ্যাম্বুল্যান্সযোগে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “কে বা কারা নবজাতককে ফেলে গেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয়রা এ ঘটনাকে অমানবিক ও মানবতাবিরোধী বলে নিন্দা জানিয়ে বলেন, “একটি নিরপরাধ শিশুকে এভাবে ফেলে যাওয়া সমাজের জন্য কলঙ্কজনক। দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top