১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অচল মোবাইল ও ইন্টারনেট সেবা, দেশের অর্ধেকেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড় রিমালে রোববার রাত থেকেই অনেকে ফোনে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। দেশের অর্ধেকেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চাহিদা না থাকায় বিদ্যুৎ উৎপাদন তিন হাজার ৭৫১ মেগাওয়াটে নেমে এসেছে। উপকূলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক (বিটিএস) অচল হয়ে গেছে, নেই  ইন্টারনেটও। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণ।

সোমবারের ঝড়ে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছ। অচল হয়েছে পড়েছে মোবাইল ফোনের প্রায় অর্ধশতাধিক নেটওয়ার্ক সাইট।

সূত্র জানিয়েছে, রিমালে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ ৯৮ কোটি টাকা। ৪৫ জেলার ৮ হাজার ৪১০টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০ সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে তিন লাখ গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে মঙ্গলবার পেরিয়ে যাবে। 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, মোবাইল নেটওয়ার্ক সাইট অচল হওয়ার মূল কারণ বিদ্যুৎ না থাকা। বিদ্যুৎ এলেই সাইটগুলো পর্যায়ক্রমে সচল হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top