৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক শক্তি বলেই মনে করি না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আর কোনো রাজনৈতিক শক্তি হিসেবে গণ্য করেন না তারা। তার ভাষায়, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল, কিন্তু এখন তাদের আর কোনো অবস্থান নেই। এমনকি ডাকলেও লোক সমাবেশ হয় না।

সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

জামায়াত ও আসন ভাগাভাগি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এনসিপি কখনো আসন দাবি করেনি, তবে জামায়াত করেছে। তাদের পক্ষ থেকে ৩০টি আসনের প্রস্তাব এসেছে, কিন্তু বিএনপি তাতে উৎসাহ দেখায়নি। তিনি বলেন, জামায়াত যতটা বড় শক্তি, তার চেয়ে বেশি গুরুত্ব অকারণে দেওয়া হয়েছে। এবার তাদের মাথায় তুলে বসানো হবে না।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াত ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। দেশের মানুষ নির্বাচন চাচ্ছেন, সেনাবাহিনীও নির্বাচন সমর্থন করছে, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক।

ইউনূসের প্রতি আস্থা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন আগেও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও এখন তিনি নির্বাচন আয়োজনের ব্যাপারে আন্তরিক। ফখরুলের মতে, প্রচলিত ভোট পদ্ধতিতেই নির্বাচন হবে এবং জামায়াতও এতে অংশ নেবে। কিন্তু এনসিপিকে তারা আর রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছেন না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top