৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হকের ইন্তেকাল

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট সৈয়দ মাইনুল হক ইন্তেকাল করেন – ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধে ৬ টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ গঠিত হওয়ার সময় সর্বোচ্চ ভোটে বিজয় লাভ করে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান শোক প্রকাশ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top