১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় , কৃষকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহার মৃধা আটক।

জাকির হোসেন হাওলাদার, দুুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃষকলীগ আহ্বায়ক ও ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতারের পর মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। তিনি বলেন, আজাহার আলী মৃধাকে দুমকি থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ওসি। তিনি আরও জানান, আটক আসামিকে আগামীকাল (বুধবার) পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top