১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায়, সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে।

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ বিচারব্যবস্থা–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব নীতি–নির্ধারণী ফোরাম, যেখানে বিচার বিভাগ–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top