১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে অগ্নিকান্ডে বসতঘর সহ সর্বস্ব হারালো অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের একটি বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ফলে সর্বস্ব হারিয়ে এখন অসহায় ও দিশেহারাগ্রস্থ পরিবারটি।

জানাগেছে, শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের মো.শাহজাহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক শাহজাহান জানান, রাত সাড়ে বারোটার দিকে ঘর আগুনে জ্বলছে টের পেয়ে শাহজাহানের ঘুম ভেঙে যায়।

কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় পাঁচ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসকে ফোন করলে ইউনিট আসার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আনিসুর রহমান বলেন, রাতেই অগ্নিকান্ডে ঘটনাস্থলে ছুটে আসি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, স্থানীয় ইউপি সচিবকে বলে দিচ্ছি পরিবারটির খোঁজ নিতে। তিনি পরিবারটিকে আর্থিক সহযোগিতা পেতে পিআইও বরাবর আবেদন করতে বলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top