সাবেক মেম্বার সাদির হোসেনের উদ্যোগে ভাঙা রাস্তার সংস্কার, খুশি এলাকাবাসী

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ), প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মহিষখলা থেকে কালাগড় রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় গাড়ি চলাচল ও হাঁটার জন্য অনুপযুক্ত হয়ে পরে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের অভাবে ভাঙাচোরা অবস্থায় পরে ছিল।

বিশেষ করে বর্ষা মৌসুম এলেই রাস্তার অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে। কাঁদা, গর্ত ও পানি জমে যাওয়া রাস্তায় চলাচল করা ছিল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য বহনকারী কৃষক, অসুস্থ রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হতেন।
এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়তেই থাকে। এমন পরিস্থিতিতে কোনো প্রকার সরকারি সহায়তার অপেক্ষা না করে সাবেক মেম্বার সাদির হোসেন নিজ উদ্যোগে রাস্তার সংস্কার কাজ হাতে নেন।

বর্তমানে তার ব্যক্তিগত তত্ত্বাবধানে নিজে রাস্তার মাটি ভরাট, সমতলকরণ এবং চলাচলের উপযোগী করে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই রাস্তার অনেকাংশ সংস্কার করা হয়েছে, যা স্থানীয়দের জন্য স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

কালাগড়ের বাসিন্দা মনির হোসেন জানান, আমরা বহুদিন ধরে এই রাস্তার জন্য ভোগান্তিতে ছিলাম। বর্ষাকালে তো একেবারে চলাচল বন্ধ হয়ে যেত। এখন সাদির হোসেন নিজ উদ্যোগে কাজ শুরু করায় আমরা সত্যিই অনেক খুশি। তিনি আমাদের দুঃখ-কষ্ট বুঝেছেন।

এ বিষয়ে সাবেক মেম্বার সাদির হোসেন বলেন, আমি এই এলাকার মানুষ। এখানকার সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখি ও অনুভব করি। তাই মানুষের কষ্ট কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। এটি কোনো দান নয়, এটি আমার দায়িত্ব। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন কাজের পাশাপাশি যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজ আরও দ্রুত উন্নত হবে। ভবিষ্যতেও এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যেতে চাই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top