১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

শম্ভুপুর খাসেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সাথে নব-নির্বাচিত সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের, “শম্ভুপুর খাসেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসাটির নব-নির্বাচিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়েত।এ উপলক্ষে সোমবার ১ ডিসেম্বর বেলা ১২টায় মাদ্রাসার হল রুমে নব-নির্বাচিত সভাপতি কে ফুলের সংবর্ধনা প্রদান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ও পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতক গত কয়েক দিন আগে মাদ্রাসাটির সভাপতি নির্বাচিত হন। সভাপতি হয়েই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে সকল শিক্ষকের সম্পর্ক ও যোগাযোগের উন্নয়নসহ আগামীতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করেন ।

উক্ত সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়ে শম্ভুপুর খাসেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় ও অন্যান্য শিক্ষক। এসময় স্থানীয় গ্রামবাসী মাদ্রাসাটির পড়াশোনার মান উন্নয়ন, মাদ্রাসা মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় নব-নির্বাচিত সভাপতি স্থানীয়দের দাবি পূরনে আশ্বস্ত করে মাদ্রাসার সকল কার্যক্রমে সহোযোগিতার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top