রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) একযোগে রদবদল করা হয়েছে। রংপুর রেঞ্জের নির্দেশে এসব বদলি কার্যাদেশ জারি হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রদবদল আদেশ অনুযায়ী—
১. লালমনিরহাট সদর থানাঃনতুন ওসি হিসাবে দায়িত্ব পাচ্ছেন মোঃ আব্দুল মতিন। তিনি রাজশাহী জেলার সন্তান এবং বিপি নম্বর ৯৩০২০১৮৮৮৭।
২. কালীগঞ্জ থানাএখানে নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন আবু সিদ্দিক, যার নিজ জেলা নেত্রকোনা। বিপি নম্বর— ৮৩১১৩২৮২৪ ।
৩. আদিতমারী থানা। নিয়োগ পেয়েছেন মোঃ নজরুল হক। তার নিজ জেলা নীলফামারী এবং বিপি নম্বর ৮৮৪৩৮৮৩৭৫।
৪. পাটগ্রাম থানাপাটগ্রামের নতুন ওসি হচ্ছেন মোঃ নজরুল হক (বিপি– ৮৩১১০৩৮০৭)। তিনি নাটোর জেলার বাসিন্দা।
৫. হাতীবান্ধা থানাহাতীবান্ধায় ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাহির মোহাম্মদ আসাদুল্লা, বিপি নম্বর ৭১০৪০৮৮১৮। তার নিজ জেলা মানিকগঞ্জ।
প্রশাসনিক এই ব্যাপক রদবদলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। নতুন অফিসারদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একযোগে এত বড় পরিসরের বদলি লালমনিরহাটের থানা পর্যায়ে নতুন কর্মউদ্যম তৈরি করবে এবং সেবা প্রাপ্তিতে আসবে ইতিবাচক পরিবর্তন।