১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

কেন ১৭ বছরেও পদোন্নতি পাননি ডা. ধনদেব চন্দ্র বর্মণ?

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ালেন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণ। শনিবার (৬ ডিসেম্বর) হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ডা. ধনদেবকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ডা. ধনদেবের প্রতিক্রিয়া

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. ধনদেব বলেন,
‘ডিজির কাছ থেকে একজন গুরুজনের মতো আচরণ আশা করেছিলাম। কিন্তু তিনি সমস্যা জানতে না চেয়ে প্রথমেই টেবিল রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন।’
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন পর পদোন্নতি পাওয়ার পেছনে নানা জটিলতা থাকায় ‘চাকরি থেকে সাসপেনশন হলেও কষ্ট পাবেন না’।

কেন দেরিতে পদোন্নতি?

২০১৩ সালে এমএস ডিগ্রি অর্জনের পর দীর্ঘ এক দশক তিনি পদোন্নতি পাননি। মাত্র চার মাস আগে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।
স্বাস্থ্য অধিদপ্তর ও সহকর্মীরা জানিয়েছেন—

  • আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতির প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করেননি।

  • বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) জমা দেওয়া,

  • সিনিয়র স্কেল পরীক্ষা,

  • বিভাগীয় পরীক্ষা,

  • ফাউন্ডেশন ট্রেনিং—
    এসব কোনোটিই তিনি সম্পূর্ণ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বিভিন্ন ক্লিনিকে ব্যক্তিগত অপারেশন সুবিধা বজায় রাখতেই তিনি ইচ্ছাকৃতভাবে পদোন্নতির প্রক্রিয়ায় অংশ নিতেন না।
অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, গত ২৯ জুলাই, তিনি ইন-সিটু পদোন্নতি পান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top