এম,এম,রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন জনবহুল বাস স্টেশনে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসা ভাসছেন উজিরপুরের বহুল আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
নির্বাহী কর্মকর্তা উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছর যোগদান করে মাত্র এক বছরে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন সংক্রান্ত সরাসরি তদারকি, মাদক নির্মূল কার্যক্রম পরিচালনা, সরকারি টিয়ার কাবিখাসহ বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে পূর্বের সকল নির্বাহী কর্মকর্তার রেকর্ড ভঙ্গেন এ কর্মকর্তা।
তারই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর শনিবার রাতে ঢাকা বরিশাল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন এতে তিনি দল মত নির্বিশেষে সবাই এ কর্মকর্তার প্রশংসা করেন। ইতিপূর্বে এই কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকর্ষিক পরিদর্শন করে ফাঁকিবাজ ও দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশের মিডিয়া অঙ্গনে ভাইরাল হন।