মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও নলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছোবহানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক পার্থ প্রতিম দাস, শহিদুজ্জামান, আবু হাসান, রাশিদুল ইসলাম, আব্দুৃর রহিম মিলন, রেজাউল ইসলাম সুজন, পিংকী প্রমুখ।
সম্মেলন শেষে সহকারী শিক্ষক পার্থ প্রতিম দাসের প্রস্তাবে উপস্থিত সবার সমর্থনে সহকারী শিক্ষক আব্দুস সবুর খানকে সভাপতি ও মোঃ নাসিরউদ্দান শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর মোঃ শহিদুজ্জামানের প্রস্তাবে রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আবু হাসানকে অর্থসম্পাদক ও দিলরুবা ইয়াসমিন পিংকীকে মহিলা সম্পাদিকা নির্বাচিত করা হয়। বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর খান জানান, আগামী ১০দিনের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে