১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি–এর নির্দেশনায় টানা চারদিন ধরে উল্টাছড়ি, পাকুজ্জাছড়ি, ধনপাতাছড়া এবং অন্যান্য দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ এবং ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শতাধিক গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। প্রতিকূল পথ ও চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলা করে সেনাবাহিনীর এসব সদস্যরা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে গিয়ে মানুষের দোরগোড়ায় শীতবস্ত্র পৌঁছে দেন।

এছাড়া শুধু শীতবস্ত্র নয়—সেনাবাহিনী ওইসব এলাকায় বসবাসকারী শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের কথা বিবেচনায় নিয়ে ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রীও বিতরণ করে। ফলে আনন্দে মুখর হয়ে ওঠে পাহাড়ি শিশুদের দিন।

স্থানীয় পাহাড়ি বাসিন্দারা কম্বল ও খেলাধুলার সামগ্রী পেয়ে সেনাবাহিনীর এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন দীর্ঘদিন ধরেই যে উন্নয়ন ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।

দীঘিনালা জোনের পক্ষ থেকেও জানানো হয় মানুষের সেবায়, শান্তি প্রতিষ্ঠায় এবং পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনীর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top