রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:
ঈশ্বরদীতে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের অফিসে উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, আব্দুল্লাহ আল ওমর খান সুমার ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃংখল দল। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে এটা প্রাথমিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে। আমরা আশা পোষণ করছি তারেক রহমান দেশে আসার পর তৃণমূল বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে ঈশ্বরদী আটঘরিয়ার এই আসনটি পুনঃ বিবেচনা করে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন প্রদান করবেন।
বক্তারা আরো বলেন, আমরা জাকারিয়া পিন্টুর পক্ষে ধানের শীষের নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত করবো। ১৯৯১ সালের পর থেকে এ আসনটি আমাদের হাতছাড়া ছিল। জাকারিয়া পিন্টু একজন পরীক্ষিত মানুষ। ঈশ্বরদী আটঘরিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে দলের দুর্দিনে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। দীর্ঘ ১৭ বছর আপদে-বিপদে তাদের পাশে থেকেছেন। রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় ফাঁসির আসামি হয়ে জেলখানাতে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করেছেন। আমরা আশাবাদী তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে এলে চূড়ান্ত মনোনয়নে জাকারিয়া পিন্টুকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আক্কাস আলী খান, জাহাঙ্গীর আলম, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের রিপন,মুকুল,জাহাঙ্গির, সেলিম,আসাদ,পল,মাহাবুল,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, মহিলা দলনেত্রী শামীম আক্তার সাথী, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।