২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে আ.লীগ নেতাদের সাথে নিয়ে বিএনপি’র বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্যে প্রদান করায় সংবাদ সম্মেলন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ এলাকার আরিফ বাহিনীর প্রধান আরিফ ও যুবলীগ নেতা লিটু গ্রেপ্তারের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সম্পর্কে আপত্তিকর ও অশালিন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে রাখেন, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মোল্যা।

এসময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজল বলেন, যৌথবাহিনী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এখানে কোন কারো প্রভাব বিস্তার করে হয়রানীর সুযোগ নেই। যৌথবাহিনীকে বিব্রত করতে এ মানববন্ধন। কিন্তু বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের নেতা মির্জা বদিউজ্জামান বাবু, বসন্তপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মির্জা আরজু সহ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ হোসেন পাটোয়ারী মানববন্ধনের নামে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শুধু তাই নয় বসন্তপুর ইউনিয়ন বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্য প্রদান করেছেন। আমরা আওয়ামী লীগের এসকল নেতাসহ তাদের যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমজাদ খান হত্যা মামলার আমি কোন আসামী নই। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। কিন্তু এ হত্যাকান্ড ঘিরে ১৪-১৫টি বাড়ী ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে। মহিলা বাথরুমে যাবে, সেই বাথরুমের টিন পর্যন্ত নেই। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ হোসেন পাটোয়ারী যে বিএনপিকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্যে দিয়েছে, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top