১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী  জাপানের সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক ওই সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির আয়োজন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি-ডিসেম্বর/২০২৫ মেয়াদে বৃত্তির  নগদ অর্থ প্রদান করেন।

এসময় নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কমিটির চেয়ারম্যান বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহবায়ক ও মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এবং শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃতির সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top