মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর – ৪ ( গুরুদাসপুর – বড়াইগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রাথী আব্দুল আজিজ এর আনুষ্ঠানিক প্রচারণা সভা শুরু হয়েছে। ২২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় চাঁচকৈড় বাজার রসুন হাট থেকে এই প্রচারণা সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মশিউর রহমান বাবলু সাবেক মেয়র গুরুদাসপুর পৌর সভা, সদ্যস নাটোর জেলা বিএনপি, মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা বিএনপি, ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলার, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক গুরুদাসপুর পৌর বি এন পি,মোঃ মাহমুদুর রহমান সোহাগ, সাবেক সহ-সম্পাদক গুরুদাসপুর উপজেলা বিএনপি, সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন ও সমর্থক এবং সবস্তরের জনসাধারণ এ প্রচারণা সভায় অংশ নেয়।
মিছিল টি চাঁচকৈড় বাজার রসুন হাট থেকে শুরু হয়ে চাঁচকৈড় বাজারে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে চাঁচকৈড় নাজিমুদ্দিন ইস্কুল মাঠে গিয়ে শেষ হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।