৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করিনা: রাশেদ প্রধান

নিয়াজ দিনার চট্টগ্রাম প্রতিনিধি:

‎জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বার্বভৌত্ব, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ২৪’র জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেইদিন আন্দোলনে সামনের সারিতে পাশে থাকা একজন ভাই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। হয়তো সেদিন মহান রাব্বুল আলামিনের দয়ায় জীবনের প্রথম ধাপে বেঁচে ফিরে ছিলাম। এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে আর ভয় করিনা।

‎তিনি বলেন, আমি পঞ্চগড়ের মানুষদের কথা দিয়ে যেতে চাই। বিয়ে বাড়ীর অনুষ্ঠানে আমাকে ডাকলে আমাকে নাও পেতে পারেন । পঞ্চগড়বাসীর সকল সংকটে আমি আপনাদের পাশে থাকবো। প্রয়োজন হলে মজলুম মানুষের পাশে থাকার জন্য আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো।

‎রাশেদ প্রধান মরহুম মফিজুল ইসলাম মফির স্মৃতিচারণ করে বলেন, মরহুম মফি ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাকে মানসিক ভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে মফিজুল ইসলাম মফি ভাইয়ের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। পঞ্চগড়ের আওয়ামী প্রশাসন বিগত সতের বছর জাগপা নেতাকর্মীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এখনো প্রশাসনের ভিতরে ফ্যাসিবাদী চরিত্র কাজ করছে। যার কারণে আজকে জাগপা নেতা মফিজুল ইসলাম মফিকে আমরা হারিয়েছি।

‎তিনি আজ বাদ’জুমআ পঞ্চগড় বকুল তলা মাঠে জাগপা পঞ্চগড় জেলা জাগপার সহসভাপতি মফিজুল ইসলাম মফির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎পঞ্চগড় জেলা জাগপা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মীর মোরশেদ তুহিন, জেলা জাগপা সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান মাষ্টার, সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদীন, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাষ্টার জেলা যুব জাগপা সভাপতি কামরুজ্জামান কুয়েত, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top