৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হারুন অর রশীদ: কালুখালীতে দিনব্যাপী ধানের শীষের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ দিনব্যাপী কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক জনসংযোগ, প্রচারনা ও পথসভা করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৌকুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ দিয়ে শুরু হয় প্রচারণা।

এরপর কালিকাপুরের রায়নগর দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, গৌতমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ঝাউগ্রাম সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে, কালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, কৃষ্ণ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, হারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, হারোয়া রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রচারণা, গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন, ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।

এ সময় সাথে ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেএম আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন সহ সকল ইউনিটের নেতা-কর্মীরা।

পথ সভায় ধানের শীষের পার্থী হারুন অর রশীদ বলেন, আপনারা সকলে ধানের শীষের পক্ষে ভোট দিবেন। সকলে মিলে মিশে ধানের শীষের পক্ষে কাজ করবেন। ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। মা বোনদের ভোটের দিনে ভোট কেন্দ্র সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রত্যেক ভোটারের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। ভোট দেওয়া থেকে গণনা পর্যন্ত সকল নেতা-কর্মীদের সজাগ থেকে কাজ করার পরামর্শ দেন। ভোটারদের আমানত আমাদের সকলকে রক্ষা করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top