৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার লেবুখালী পুরাতন ফেরীঘাটে সন্ব্যা ৭ টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

লেবুখালী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইউনুস ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,পটুয়াখালী জেলা বিএনপি সাবেক সদস্য আ: মালেক মৃধা, ঢাকা মহানগর জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: খলিলুর রহমান,যুবদল দুমকি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা,বিএনপি নেতা কবির শরীফ প্রমুখ।সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন দুমকি উপজেলা ছাএদল আহ্বায়ক সুমন শরীফ । উক্ত উঠান বৈঠকে লেবুখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল, মহিলাদল,কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top