১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ার শেরপুরে মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে পচা ডিম দিয়ে বিস্কুট তৈরির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় পচা ও নষ্ট ডিম ব্যবহার করে বিস্কুট উৎপাদনের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) শেরপুর উপজেলার শেরুয়া, হামছায়াপুর এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং অভিযানে “মর্ডান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানকালে খাদ্যপণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top