৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দীঘিনালা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “ভোট গ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। ভোট গ্রহণকারী কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে দীঘিনালা জোনের তত্ত্বাবধানে নিয়মিত টহল ও প্রাত্যহিক অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হবে। মাঠে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে, যা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন বলেন, “সকল ভোটার যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে দীঘিনালা জোন সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে।”
বক্তব্যের শেষাংশে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top