৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ এক নারী গ্রেপ্তার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ লিটার চোলাইমদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর একটি দল গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা দিকে শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের মিরাতালুক (শিকারপুর) গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মোছাঃ কমেলা বেগম (৪৪), স্বামী- মোঃ সেলিম আলী, পিতা- মোঃ মাইনুল ইসলাম, মাতাঃ সুখী বেগমকে ৫ (পাঁচ) লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তার স্বামী মোঃ সেলিম আলী (৫৩), পিতা- মোঃ এরফান আলী, মাতা- মৃত সমিনা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উভয়ের বাড়ি মিরাতালুক (শিকারপুর) গ্রামে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top