৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হল এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, “খাগড়াছড়িবাসীর সময় এসেছে নতুন করে খাগড়াছড়ি সাজানোর। এ অঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারণ এবং সব ধরনের বৈষম্য দূর করার সময় এখনই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষখোর কিংবা ধর্ষণকারীর স্থান হবে না।”

এসময় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, “আপনাদের ভোটে যদি আমি সংসদে যেতে পারি, ইনশাআল্লাহ খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও ভোট কামনা করছি।”

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top