৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নকল তাল মিসরি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ লাখ টাকা জরিমানা

সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

নকল ও অনিরাপদ শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদরের আটা পড়া এলাকায় অবস্থিত “মেসার্স আবিদ ট্রেডার্স” নামের একটি তাল মিসরি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কারখানাটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসময় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিসরি উৎপাদন, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, নকল মোড়কে তাল মিসরি মোড়কজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২(গ) ও ৩৩ ধারায় “মেসার্স আবিদ ট্রেডার্স”-কে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়া অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফরা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top