এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় এলে উজিরপুর হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত। একই সঙ্গে বেকারত্ব দূর করা হবে এবং জনগণকে সেবা পেতে আর ঘুষ বা দালালের আশ্রয় নিতে হবে না—এমন মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
তিনি বলেন, “সরাসরি আমার কাছে এলে আমি হাসিমুখে সবার কথা মনোযোগ দিয়ে শুনবো এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসা মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিকারপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভা ও উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. আবুল কালাম শাহিন, জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন রেজা খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত উজিরপুর গড়া হবে: সরফুদ্দিন সান্টু
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments