৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় – নাটোরে ডা.শফিকুর রহমান

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। আমরা রাজনীতির গ্যাড়াকলে দেশটাকে ডুবাতে চাই না। এইজন্য আজ আমরা ঐক্যবদ্ধ। আর কাউকে ধর্ম বর্নের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেবনা। যারা এই নোংরা কাজ করবে তাদেরকে রুখে দেব”। আওয়ামী লীগকে উদ্দ্যেশ্য করে তিনি আরো বলেন, “সাড়ে ১৫ বছর মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা কারা। সাড়া দেশের মানুষকে তারা জিম্মি করে , খুনের তান্ডব বসিয়ে নিরীহ দেশ প্রেমিক মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুড়েছেন। তারা চেয়েছিলেন কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু না, চাইলেও কেউ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। এবারের নির্বাচনে জনগনের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে”।
আজ (৫ ফেব্রুআরি) রোজ বৃহস্পতিবার বিকেলে শহরের হাফরাস্তায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ১১দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ দলীয় নেতা কর্মিরা।
বক্তব্য শেষে ডা.শফিকুর রহমান নাটোর-১ আসনের জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির জেলা সদস্য সচিব এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top