৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় অভিযুক্ত শীর্ষ চাঁদাবাজ গ্রেপ্তার

এম,এম,রহমাম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা এলাকার শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়াও পরবর্তীতে জানা যায় যে, সে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং মৃত আব্দুল হামিদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ হতে চাঁদাবাজি এবং অভিযোগ পাওয়া যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে মাদকসহ আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top