৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সংখ্যাগুরু-সংখ্যালঘু ভেদাভেদ নয়, সবার সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালাস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন করতে হবে। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, যে দলেরই হোক না কেন, প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, তিনি সংখ্যাগুরু বা সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করেন না; এ দেশের সকল নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।

নির্বাচিত হলে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত এলাকা গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, জামায়াত সবসময় মজলুম মানুষের পাশে থাকবে এবং দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না।

সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাংবাদিক এম এ ফয়সাল, নারায়ণ চন্দ্র মজুমদার ও আকবর হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ঢাকা উত্তর যুব বিভাগের উপদেষ্টা কাজী মাহফুজুর রহমান, ডঃ তৈয়েবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top