৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে তারেক রহমানের জনসভা আজ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে নীলফামারীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাবেশস্থল জেলা শহরের বড়মাঠে সকাল থেকেই জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। অনেকের মাথায় বিএনপির লোগোসংবলিত ক্যাপ, হাতে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বড়মাঠে গিয়ে এমন চিত্র দেখা যায়। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় হেলিকপ্টারযোগে নীলফামারীর বড়মাঠের জনসভায় পৌঁছে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বড়মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।

এছাড়া জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য পৃথক গ্যারেজ ও পার্কিং ব্যবস্থাও করা হয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।
সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারীর উদ্দেশে রওনা হয়ে বড়মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।

পরে দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে বক্তব্য শেষে বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে সেখান থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top