৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় বিএনপি প্রার্থীর পক্ষে নারীদের নির্বাচনী সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বিএনপি প্রার্থীর পক্ষে নারীদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে জেলার পাংশা উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কুড়াপাড়া এলাকায় রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন নারীদের নিয়ে এক নির্বাচনী সভা করেন।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন, বিশেষ অতিথি পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের কন্যা চামেলী আক্তার, মৌসুমী আক্তার সুমি, সেলিনা খাতুন ও নাইমা আক্তার’সহ অন্যান্য নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত থেকে হারুন অর রশিদের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা ইয়াসমিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ (পাংশা – কালুখালী – বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার স্বামীকে ধানের শীষের জন্য মনোনীত করেছেন। এজন্য জাতীয়তাবাদী দলের কর্ণধর সহ ঊর্ধ্বতন নেতাদের কাছে আমি কৃতজ্ঞ। হারুন অর রশিদ দীর্ঘদিন রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলের সকল কর্মকান্ড পরিচালিত করেছেন। ও আমি দুঃশাসনের সময় দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। আমি আশাবাদী আজকে যে নারীরা এখানে উপস্থিত আছেন তারা সবাই হারুন অর রশিদ হারুনকে পছন্দ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিবেন বলে আমি আশাবাদী। তিনি জাতীয় সংসদ সদস্য হলে পুরুষের পাশাপাশি নারীদের উন্নয়নে কাজ করে যাবেন।

তিনি আরো বলেন, আজ অন্যান্য প্রার্থীরা বিভিন্ন প্রপাকান্ডা চালাচ্ছেন। আপনারা কোন ষড়যন্ত্রে পা দিবেন না। বিএনপি ক্ষমতায় এলে খাদ্য, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য সেবাসহ নারীদের ভাগ্য উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোথাও উল্লেখ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার বক্তব্য উৎসাহ প্রদান করা সহ আসন্ন ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top