মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৬১, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জনাব আব্দুল আজিজ সাহেবকে বিজয়ী করার লক্ষ্যে (০৭ ফেব্রুআরি) রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় বনপাড়া বাইপাস সংলগ্ন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর সদর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি-মন্ত্রী, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
প্রধান বক্তা, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, নাটোর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, এ্যাড. জন গমেজ, ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আলহাজ্ব এ্যাড. মোঃ আব্দুল কাদের মিয়া, সদস্য, নাটোর জেলা বিএনপি, এ্যাড. এম. শরিফুল হক মুক্তা, সদস্য, নাটোর জেলা বিএনপি, অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, আহবায়ক, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি ও সদস্য, নাটোর জেলা বিএনপি, মোঃ ইসাহক আলী, আহ্বায়ক, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটি ও সদস্য, নাটোর জেলা বিএনপি, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য নাটের জেল বিএনপি, সবেক সফল মেয়র, ও সভাপতি, গুরুদাসপুর পৌরসভা, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক এম. লুৎফর রহমান, আহ্বায়ক, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটি ও সদস্য নাটোর জেলা বিএনপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ সামসুল আলম রনি, সদস্য সচিব, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, মোঃ এবিএম ইকবাল হোসেন রাজু, সদস্য সচিব, বনপাড়া পৌর নির্বাচন পরিচলানা কমিটি, মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচলান কমিটি।
এসময় বড়াইগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।