মাদারীপুর ১ শিবচরে কামাল জামান মোল্লা’র জাহাজ প্রতিকের জনসভা জনসমুদ্রে রূপ নিল

রুবেল ফরাজি, নিজেস্ব প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়। শনিবার শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে আয়োজিত এই জনসভায় শেষ মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভায় কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ।

জনসভায় গণঅধিকার পরিষদ শিবচরের প্রার্থী মনির হোসেন রাজিব প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার প্রতি সমর্থন ঘোষণা করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, শিবচরের জুলাই যোদ্ধারা কোনোভাবেই স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেবে না। যারা দীর্ঘদিন জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের এই শিবচরের মাটিতে আর কোনো জায়গা হবে না।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাস করে। তাই শিবচরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি সবাইকে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান হোসেন সাজু মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিবচরের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হলো জাহাজ প্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা বলেন, নির্বাচিত হলে শিবচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুর—সবাই তার ভাই, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন। নারী ভোটারদের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন করে শক্তি জোগাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে শিবচরকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও সুন্দর জনপদে পরিণত করবেন।
সভা শেষে আগামী ১২ তারিখ জাহাজ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top