১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণ: যেদিন থেকে অফিস শুরু করবেন নতুন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নবগঠিত মন্ত্রিপরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

এর আগে একই দিন সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। শপথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার গঠনের সাংবিধানিক আনুষ্ঠানিকতা শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top