২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মহিপুরে অতর্কিত হামলা: কিশোর গ্যাংয়ের হামলায় কেয়ার মডেল ডায়াগনস্টিকস হাসপাতালে ভাঙচুর

শাওন, মহিপুর প্রতিনিধি:
মহিপুরে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় কেয়ার মডেল ডায়াগনস্টিকস হাসপাতালে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল কিশোর গ্যাং সদস্য হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।

হামলার সময় হাসপাতালের সামনে অবস্থানরত রোগী-স্বজনদের মধ্যে তীব্র ভীতি ছড়িয়ে পড়ে। নার্স, চিকিৎসক ও কর্মচারীরা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই পুরো এলাকা চিৎকার, ছোটাছুটি ও বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়।

হামলায় হাসপাতালের কাচ, আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— সিয়াম মাহমুদ, আকরাম, মোঃ বাপ্পী, ইসমাইল, রিফাত পারভেজ, আব্দুল্লাহ, সৌরভ, ইমরান, আরিফ, জয়নালসহ তাদের সহযোগীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top