গুরুদাসপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (২১ শে ফেব্রুয়ারী) শনিবার দুপুর ১২ ঘটিকায় গুরুদাসপুর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন কনফারেন্স রুমে ভাষা শহীদদের স্মৃতি স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ৬১ নাটোর -৪ আসনে নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

সভাপতিত্ব করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবকে ফুলের তোরা দিয়ে বরন করেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার, গুরুদাসপুর স্বাস্থ্য কর্মকর্তা, এস এম আলমাস, বীর মুক্তিযোদ্ধাগন, গনমাধ্যম কর্মী সহ সকল প্রশাসনিক কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top