মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার মাহফিল আয়োজন করেছেন নূরুল ইসলাম বুলবুল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য।
রবিবার (২২ ফেব্রুয়ারি) শহরের চাঁপাই ফুড ক্লাবে আয়োজিত এ ইফতার মাহফিলে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তারা বিত্তবান ও সচেতন নাগরিকদের মানবিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা আমীর মাওলানা আবু গিফারী দোয়া পরিচালনা করেন। পরে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান অতিথিরা।