মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আজ (২৩ ফেব্রুয়ারী) রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অর্থায়নে ১১ জন খামারির মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়।
দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতায়, কারী প্রকৌশলী বিএডিসি এর আয়োজনে দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি AWD এর উপর পানি ব্যবহারকারী কৃষক গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৫০ জন কৃষক কে প্রশিক্ষন দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য-৬১, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাহমিদা আফরোজ, উপজেলা নির্বাহী অফিসার, গুরুদাসপুর, নাটোর।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ডা: রোকনুজ্জামান, প্রকৌশলী, মিলন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, মৎস কর্মকর্তা রতন সাহা, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, সিভিল ডিভিশান ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান সহ গুরুদাসপুর উপজেলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি ও কৃষকগন উপস্থিত ছিলেন ।