১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমপাহাড়–সাঙ্গু অঞ্চলে সেনাবাহিনী–বিজিবির যৌথ অভিযান, ৪৩ একর পপি ক্ষেত ধ্বংস

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পপি চাষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ও ২৩ ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে ডিমপাহাড় ও সাঙ্গু নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে শনাক্ত হওয়া বিভিন্ন স্থানে অবৈধভাবে পপি চাষ করা হচ্ছিল। এলাকায় আরও কিছু জমিতে এ ধরনের চাষাবাদ চলমান রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সেগুলো নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top