সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শনিবার (১১ এপ্রিল) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন।

তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাস এর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, প্রাথমিকভাবে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। সেটি সৈয়দপুরে পৌঁছালে মন্ত্রীকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে।

মন্ত্রীের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top