সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (-কমলগঞ্জ) শ্রীমঙ্গল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে সম্মাননা স্মারক প্রদান করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব-এর কমলগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় খুশালপুরে তাঁর নিজ বাসভবনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত এমপির সঙ্গে এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি ফজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নাজিম মিয়া, দপ্তর সম্পাদক মালিক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক রাজন মিয়া, সদস্য রাফি আহমদ, সদস্য আব্দুল রউফ, সদস্য সৈয়দ শিহাব উদ্দিন ও সদস্য রায়েলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন প্রমুখ।
শুভেচ্ছা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি হাজী মুজিব বলেন, তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, “জনরায়ের মাধ্যমে আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী, আমি তা কখনো ভুলবো না। কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় থাকতে চাই।”