বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনা ঘটে।

এতে থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫জনের নামে একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামী করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top