মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের সকল দপ্তরের দপ্তর প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের ২১০ ও রাজবাড়ী ২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন সামাজিক অবক্ষয় থেকে বেড়িয়ে আসতে যুবসমাজকে কাজে লাগাতে হবে। এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজী থেকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সকলকে এদের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তুলতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সালাহউদ্দিন লস্কর, ঔপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা ফল্ড সুপারভাইজার রশিদুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস (আলম), উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজ, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেম, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, জেলা বিএনপি’র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান প্রমুল।
এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুধিজন উপস্থিত ছিলেন।
রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ সকালে প্রথমে উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজের বাসভবনে ব্যাক্তিগত অফিসে উপজেলার নেতাকর্মীদের সাথে কথা বলেন। এরপর আসেন উপজেলা পরিষদ চত্ত্বরে। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে আলোচনা সভায় প্রতিটি দপ্তরের প্রধানগণ তাদের সুবিধা – অসুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন। সব শুনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলীয় চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন বিএনপি কাজ করে যাবে। দীর্ঘদিনের সমস্যা একবারে যাওয়ার নয়। আপনারা সাথে থাকলে অবশ্যই আমরা কামিয়াবি হবো। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।