উজিরপুরে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে প্রবাসফেরত ব্যক্তির লাশ উদ্ধার

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে মোবারক হাওলাদার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ শিকারপুর এলাকার মোশাররফ দফাদারের বাড়ির সামনে সন্ধ্যা নদীর পাড়ে কলমী শাক তুলতে গিয়ে স্থানীয়রা পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা মোবারক হাওলাদার দুই দিন আগে নিখোঁজ হন। তিনি বাহেরচর গ্রামের মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে মুন্ডপাশা গ্রামে জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।
এ বিষয়ে মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top