২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তির জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত হাসান শেখ (৩৫) কালুখালী উপজেলার মৌকুড়ি গ্রামের আবু বক্কর শেখের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ৫ (১) ধারায় আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এবং
আটককৃত ৩৭ কেজি আফ্রিকান মাগুর মাছ নিকটস্থ মাদ্রাসায় প্রদান করেন।

তিনি বলেন, জনসচেতনতা ও এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top