নীলফামারীতে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ আটক ১

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ-এর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নীলফামারীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে।

আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। তিনি নীলফামারী সদর উপজেলার সুবর্ণখুলী এলাকার বাসিন্দা এবং কুদ্দুস আলীর পুত্র।

পুলিশ জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অবস্থিত ‘আরিফা টেলিকম’ নামক একটি মোবাইল ফোন বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানটি তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২০টি অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মোট ৪০টি মোবাইল ফোন প্রাথমিক তদন্তে চোরাই বলে নিশ্চিত হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চোরাই মোবাইল ফোনের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চোরাই মোবাইল ফোনের অবৈধ বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top